শ্রী শ্রী মা ষষ্ঠীদেবীর পূজা এবং তাঁর ধ্যান মন্ত্র,প্রণাম মন্ত্র ও ব্রত পালন ।
ভগবান শ্রী শ্রী কার্তিকের ধর্মপত্নী দেবী দেবসেনা এবং দেবী বল্লী ।। মা ষষ্ঠীদেবী ।। ষষ্ঠী দেবী বা ষষ্ঠীঠাকুর হলেন প্রজননের দেবী, দেবী ষষ্ঠী সন্তান দায়িনী, তার কৃপায় নিঃসন্তান সন্তানবতী হ ন এবং তিনিই সন্তানের রক্ষাকর্ত্রী মাতৃকা , তিনিই সন্তান পালিনী দেবী , মঙ্গলদায়িনী প্রকৃতি। সনাতনধর্মস্য প্রমুখদেবীনাং বর্ণনম্। সনাতনধর্মস্য দেব্যঃ এতাঃ প্রমুখাঃ স্মৃতাঃ। প্রকৃতির্লক্ষ্মীশ্চ দুর্গা যা যোগমায়েতি কীর্তিতা॥ জ্ঞানা শ্রীশ্চ বিদ্যা চ সরস্বতী পার্বতী তথা। ভূদেবী চ অন্যাঃ দেব্যঃ পূজ্যাঃ সনাতনে সদা॥ হিন্দু বর্ষ পঞ্জীর প্রতিমাসের শুক্লাষষ্ঠী তিথিতে বিভিন্ন নামে ষষ্ঠীদেবী পূজিতা হন ।যেমন জৈষ্ঠ মাসে: অরণ্যষষ্ঠী, শ্রাবণ মাসে: লুণ্ঠন বা লোটনষষ্ঠী, ভাদ্র মাসে : মন্থনষষ্ঠী, আশ্বিন মাসে: দুর্গাষষ্ঠী বা বোধনষষ্ঠী, অগ্রহায়ণ মাসে: মূলাষষ্ঠী, পৌষ মাসে: পাটাইষষ্ঠী, মাঘমাসে শীতলষষ্ঠী বা গোটাষষ্ঠী বা শিলষষ্ঠী , চৈত্র মাসে: অশোকষষ্ঠী এবং নীলষষ্ঠী ইত্যাদি । এছাড়া, শিশুর জন্মের দু'...